বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BE

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্র পুরাতন পৌর চত্বর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, পুরাতন পৌর চত্বরটি গোপালপুর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা চালকদেরও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গোপালপুর বাজারের ব্যবসায়ী মো. মীর আলী বলেন, “পুরাতন পৌর চত্বরের রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যা হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পুরাতন পৌর চত্বর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হোক।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By