বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

গোপালপুরে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে শতাধিক ঘরবাড়ি ভাঙচুর

সীমু দা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF %E0%A6%96%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%98%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে বাকি খাওয়া নিয়ে বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুরো তাণ্ডবের মধ্যেও স্থানীয় এমপির বাড়ি অক্ষত রয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নলিনবাজার এলাকার এরশাদের দোকানে গুলিপেচা গ্রামের টগর নামের এক ব্যক্তি বাকি নিতে গেলে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এর প্রায় এক ঘণ্টা পর গুলিপেচা গ্রামের কয়েকজন এসে দোকানদারকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী মাস্টার ও হে সেক্রেটারি জাহাঙ্গীর আলম খান ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে মাইকিং করে উত্তেজিত জনতা গুলিপচা গ্রামে হামলা চালায়।

এ সময় এমপির বাড়ি ছাড়া প্রায় শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় গুলিপেচা গ্রামের কেউ আহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে নলিনবাজার এলাকায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এলাকায় মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন এখন পরিস্থিতি শান্ত হয়েছে, দুপক্ষে এলাকার নীতি স্থানীয় লোকদের সাথে কথা হয়েছে, ওনারা বসে মীমাংসা করবে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা প্রক্রিয়া যায়নি, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By