শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আলোচিত র‍্যাপার

সীমু দা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জনপ্রিয় মার্কিন র‍্যাপার অফসেট গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার প্রতিনিধিরা।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, অফসেট গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, তবে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনাটি সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার একটি ভ্যালেট এলাকায়, একটি ক্যাসিনোর কাছাকাছি ঘটে। ঠিক কী কারণে বা কী পরিস্থিতিতে এই হামলা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।

স্থানীয় সেমিনোল পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ধ্যা ৭টার পর একটি হোটেলের বাইরে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার আঘাত গুরুতর নয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

৩৪ বছর বয়সী এই র‍্যাপারের আসল নাম কিয়ারি সিফাস। তিনি জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেন। কোয়াভো ও টেকঅফের সঙ্গে গড়ে ওঠা এই দলটি  ‘ব্যাড অ্যান্ড বুজি’ গান ও ‘কালচার’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০১৯ সালে ‘ফাদার অব ৪’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। এর পরও একাধিক গান ও অ্যালবাম প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে তার সহশিল্পী ও চাচাতো ভাই টেকঅফ যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে গুলিতে নিহত হন।

সেই ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে এক সাক্ষাৎকারে জানান অফসেট।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By