আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় তিনি গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও দাবিদাওয়া শোনেন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এছাড়াও দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
মতবিনিময়সভায় গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের কষ্ট, বেদনা ও দীর্ঘদিনের বিচারহীনতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);