বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

সীমু দা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%82%E0%A6%AA %E0%A6%A7%E0%A6%B8%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।


রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানী কোনাক্রিতে প্রবল বর্ষণের পর এ দুর্ঘটনা ঘটে। গিনির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


কোনাক্রির গিবেসেয়া এলাকায় অবস্থিত আবর্জনার স্তূপটি এতটাই বড় যে, ধসে পড়লে সহজেই একটি বহুতল ভবন চাপা দিতে পারে। যেকোনো সময় এটি ধসে পড়ার আশঙ্কা থাকায় গিনির সরকার সম্প্রতি আবর্জনার স্তূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে সেই ঘোষণার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।


ধসে পড়া আবর্জনার নিচে চাপা পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলের সদস্যরা এক্সকাভেটর ব্যবহার করেন। দুর্ঘটনায় নিজের পাঁচ সন্তানকে হারিয়েছেন সিরে দিয়োলো নামের এক নারী।


সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আমার সব সন্তানকে হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।’


গিনি খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বক্সাইটের মজুত রয়েছে। পাশাপাশি দেশটির লোহার খনিতেও উল্লেখযোগ্য পরিমাণ লৌহ আকরিক রয়েছে।


তবে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও গিনির অবকাঠামোগত অবস্থা দুর্বল। দেশটি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গিনির জনসংখ্যা প্রায় ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By