মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ওই মিছিলে নেতৃত্ব দেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট থেকে মিছিল শুরু করে নেতাকর্মীরা রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ করেন। মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন।

মিছিলে স্লোগান দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তারা বলেন- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি, মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

পরে সংক্ষিপ্ত পথসভায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজকে গাজীপুরের মাটিতে আপনারা উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটি হলো শেখ হাসিনার আইন। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক, আমি শেখ হাসিনার কর্মী। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবেন, আমি আপনাদের আশ্বস্ত করছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে “জয় বাংলা”র বিজয় আমরা ছিনিয়ে আনবই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জানা গেছে। বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By