মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

সীমু দা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%89%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে মাসুদ (২০) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত মাসুদ শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের কফিল উদ্দিনের ছেলে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অংশ নেয়।


অভিযান চলাকালে মাসুদকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মাসুদকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By