রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

গভীর রাতে বিধবার ঘরে ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87

গভীর রাতে এক বিধবার ঘরে অবস্থানকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন একটি মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ১০ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করেন তিনি।

রোববার (২৮ জুন) তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিম গভীর রাতে একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে যান। শানু বেগমের আগের ঘরে কোনো সন্তান ছিল না। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা সেখানে গিয়ে তাকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও জানা গেছে, মো. সেলিম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা ছিল।

মো. কাদের নামের একজন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম মো. সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানকে ফোন করলে তিনি কল রিসিভড করেননি।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By