শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গতিশীল ও গ্লোবাল হচ্ছে আজম খানের ‘উচ্চারণ’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

কিংবদন্তি আজম খান-এর গড়া ব্যান্ড ‘উচ্চারণ’। পপ সম্রাটের মৃত্যুর পর ব্যান্ডটি যেন দিকহারা হয়ে পড়ে, যেমনটা ঘটে যে কোনও ব্যান্ডের ক্ষেত্রেই। এরমধ্যেও আজম খানের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের তাগিদে ব্যান্ডটি চলছিলো ভাঙা-গড়ার ভেতর দিয়ে।

আশার কথা, এবার মজবুত ব্যবস্থাপনার মধ্যে যুক্ত হলো দলটি। যার ফলে ব্যান্ডটির কার্যক্রম আরও গতিশীল ও গ্লোবাল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, এই মজবুত কাঠামোটি তৈরি হয়েছে আজম খানের পরিবারের সদস্য, ব্যান্ড সদস্য এবং ইভেন্ট অরগানাইজার প্রতিষ্ঠানের সমন্বয়ে।  

‘উচ্চারণ’কে আরও টেকসই ও গতিশীল করার লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে স্বল্প পরিসরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডের সকল সদস্য, সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরনি খান এবং কুল এক্সপোজার-এর পক্ষে সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তার নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; ‘উচ্চারণ’ ব্যান্ড-এর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই এই মজবুত ব্যবস্থাপনার মাধ্যমে।’

ব্যান্ডের লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। বর্তমান ‘উচ্চারণ’ সদস্যদের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি ব্যান্ড সূত্র জানায়, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স চলতি মাস থেকেই প্রচারিত হবে বলে জানা গেছে।

বলা দরকার, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম-এর সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ডের মাধ্যমে আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By