বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

খোলা আকাশের নীচে অনেক পরিবার

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%80%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

চট্টগ্রামের মূল ভূখন্ড থেকে বিচ্ছন্ন দ্বীপাঞ্চল সন্দ্বীপে উপজেলায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্ণেডোর আঘাতে বসতঘর ও কয়েকটি দোকানপাট ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। অন্তত ৩০টি ঘর ও দোকান লন্ডভন্ড হলেও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে টর্নেডোটি আঘাত হানে। এসময় স্থানীয়রা দিগ্বিদিক ছুটতে থাকে ৷ দিনের বেলা টর্নেডো আঘাত করায় প্রাণহানীর ঘটেনি ৷ এই ঘটনার পর থেকে জনমনে আতংক বিরাজ করছে ৷

মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, টর্নেডোর আঘাতে আনুমানিক ২৫টি বসত ঘরের চালা উড়িয়ে নিয়ে যাওয়ায় বসত বাড়িগুলোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। কিছু ঘরে বৃষ্টির পানিও ঢুকে পড়েছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত তাদের কারো দেখা মেলেনি ৷

ক্ষতিগ্রস্থ একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন ঘটনার পর থেকে ইউএনও সাহেব কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কাউকে পাওয়া যায়নি ৷ ক্ষতিগ্রস্থ বাড়ির বাসিন্দারা বৃষ্টির মধ্যে খোলা আকাশের নীচে অবস্থান করছিলেন ৷ এই অভিযোগের বিষয়ে জানতে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি ৷ ক্ষুদে বার্তা প্রেরণ করা হলেও তিনি কোন জবাব দেননি ৷

দ্বীপাঞ্চল হওয়ায় এই টর্নেডোর সংবাদ পেতে বিলম্ব হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে টর্নেডোর তীব্র বাতাসে ঘরবাড়ির চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এ সময় আশপাশের নারী ও শিশুদের আতঙ্কে চিৎকার করতে শোনা যায়।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By