সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও জীবনের সাফল্য গড়ে তোলে: ড. মো. মিজানুর রহমান

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%93 %E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A1

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেছেন, খেলাধুলা বা ক্রীড়া শুধু জয়ের প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণ তৈরি করে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার খিলক্ষেতে নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায়, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পড়াশোনায় ভালো করতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের মাঠের শৃঙ্খলাই আগামী দিনের জীবনের সাফল্যের ভিত্তি।

তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সন্তানদের পড়ালেখা ও খেলাধুলার মধ্যে সঠিক ভারসাম্য গড়ে তুলতে সবাইকে উৎসাহ দিতে হবে।

এ সময় তিনি মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় নর্থভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাসুদুর রহমান। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের স্ক্রিন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর সৈয়দ তানজির আহমেদ, পুলিশ ইন্সপেক্টর রুবেল হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By