সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
%E0%A7%A9 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে খুলনায় এ মামলা করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি মহানগর হাকিম সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আদালতের বিচারক মো. আসাদুর জামান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা থানায় পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ২৪ মে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী বাবুল হাওলাদার বলেন, ইসলামী বক্তা আমীর হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করেন। এতে আমার মক্কেল ক্ষুব্ধ হয়েছেন। তিনি মনে করেছেন এতে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানের পরিবারের মানহানি হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় মানহানির অভিযোগে মামলার আবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের এক নেতা। বাদী সোলাইমান চৌধুরী শিহাব ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) তার আবেদনের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি গৃহীত হয়েছে বলে জানা গেছে। আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বাদী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By