মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

খুবিতে আসছেন বিশিষ্ট চিন্তাবিদ ড. সলিমুল্লাহ খান

সীমু দা
সোমবার, ৪ মে, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
%E0%A6%96%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%A1 %E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে বিশ্বখ্যাত জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইয়ুর্গেন হাবারমাসের জীবনাদর্শ ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হলো “রেভিসিটিং দ্য সোশিও-পলিটিক্যাল লেগাসি অফ ইয়ুর্গেন হাবারমাস ইন কন্টেম্পোরারি বাংলাদেশ”। 

জানা গেছে, আগামী ৫ মে (মঙ্গলবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

সেমিনারে ড. খান বাংলাদেশের সমকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে হাবারমাসের ‘পাবলিক স্ফেয়ার’ বা ‘যোগাযোগমূলক ক্রিয়াকলাপ’ তত্ত্বের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক সমাজের বিকাশে মহান দার্শনিকের চিন্তা কীভাবে ভূমিকা রাখতে পারে। 

এ বিষয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান বলেন, সেমিনার থেকে শিক্ষার্থীরা ইয়ুর্গেন হাবারমাসের দর্শনের আলোকে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে নতুন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে শিখবে। বিশেষ করে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মুক্তচর্চা প্রকাশের গুরুত্ব। যা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডারে নতুন মাত্রা যোগ করবে।

এছাড়াও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ বলেন, সেমিনারের মূল বিষয় হলো সমাজবিজ্ঞানী হাবারমাসের সামাজ ও রাজনীতি সম্পৰ্কিত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বোঝা অর্থাৎ গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠার পিছনে যুক্তি, সংলাপ ও সমালোচনামূলক চিন্তা কিভাবে কাজ করে সেটা অনুধাবন করা। পাশাপাশি তার এই তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে বোঝা ও কিভাবে আরো ন্যয়সংগত ও মানবিক সমাজ নির্মাণ করা যায় সে বিষয়ে আলোকপাত করা।

উল্লেখ্য যে, ইয়ুর্গেন হাবারমাস বিংশ ও একবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী দার্শনিক হিসেবে পরিচিত, যিনি সম্প্রতি ২০২৬ সালে মৃত্যুবরণ করেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার তাত্ত্বিক উত্তরাধিকার বিশ্লেষণ করতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা উপস্থিত থাকবেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By