মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

খালেদা জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বান বিশিষ্টজনদের

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বিশিষ্টজনেরা তাকে এক অপরাজেয় ও মমতাময়ী নেত্রী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার(১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই সভায় বক্তারা এই মন্তব্য করেন। এসময় সকল রাজনীতিবিদদের বেগম জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বানও জানান।  

বক্তারা মরহুম নেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও চারিত্রিক দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘ সময় কারাবাস ও রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেও তিনি কখনো প্রতিহিংসার পথ বেছে নেননি বরং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তার শেষ ভাষণে তিনি উদারতা ও জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছিলেন তা আগামীর বাংলাদেশ গড়ার মূল পাথেয় হয়ে থাকবে।

শোকসভায় দ্য ডে ইলি স্টা র সম্পাদক মাহফুজ আনাম খালেদা জিয়ার রাজনৈতিক মহানুভবতার কথা স্মরণ করে বলেন, বছরের পর বছর কারাবাস ও বিনা চিকিৎসায় ধুঁকতে হলেও তার মনে কোনো বিদ্বেষ ছিল না। ৭ আগস্টের বাণীতে তিনি ধ্বংসের বিপরীতে শান্তির বার্তা দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। 

গবেষক মহিউদ্দিন আহমেদ তার জীবনকে ত্যাগ ও উত্থানের এক মহাকাব্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আশির দশকে দলকে যেভাবে তিনি সুসংগঠিত করেছিলেন তা তাকে চিরকাল ‘আপসহীন’ নেত্রী হিসেবে অমর করে রাখবে। অন্যের অধিকার রক্ষায় তার নিঃস্বার্থ আত্মত্যাগ বর্তমান প্রজন্মের কর্মীদের জন্য এক বড় অনুপ্রেরণা।

যা য়যা য় দিন সম্পাদক শফিক রেহমান ১২ ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে যদি দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করতে পারে।

এদিকে আ মার দে শ সম্পাদক মাহমুদুর রহমান শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তারেক রহমানের ওপর ন্যস্ত দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিয়া দম্পতি বাংলাদেশের ইতিহাসে এমন এক বিরল জনপ্রিয় যুগল যারা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের হৃদয়ে শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন।   

নিউ এ জ সম্পা দক নূরুল কবীর খালেদা জিয়ার অসামান্য পরিমিতিবোধ ও রুচিশীলতার প্রশংসা করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের ভয়াবহ নির্যাতনের মুখেও তিনি কখনো প্রকাশ্যে নিন্দাসূচক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেননি।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার সততা ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। অতীতে একটি উদ্ভট বিচারের মাধ্যমে তাকে যে ব্যথিত করা হয়েছিল তা উল্লেখ করে তিনি বর্তমান মুক্ত পরিবেশে খালেদা জিয়ার প্রতি মানুষের এই অবারিত ভালোবাসাকে জুলাই গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে অভিহিত করেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By