সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ধানের শীষে ভোট দিবেন: টুকু

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%81

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া জীবন দিয়েছে। তাও হাসিনার কাছে মাথা নত করে নাই। হাসিনা তাকে জেলে পুড়ে রেখে চিকিৎসা না দিয়ে হত্যা করেছে। বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে ভোটের সুযোগ এসেছে। তাই খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ধানের শীষে ভোট দিবেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শাহবাজপুর, চৌবাড়ী, বাশতলাসহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, আগে ভোট হয়েছে আওয়ামীলীগ-বিএনপির। জামায়াত ছিল ৪ নম্বরে। এখন জামায়াত বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতা করছে। আর জামায়াত ভোটের লোবে ইসলামের নামে ধর্ম বিক্রি করে বেড়াচ্ছে। ভোটের জন্য ধর্মকে বিনিময় করছে। কোরআনের নির্দেশ অমান্য করছে। তারা জান্নাত বিক্রি করছে। অথচ জান্নাতের মালিক আল্লাহ তায়ালা। কবরে গেলে নাকি দাঁড়িপাল্লায় ভোট দিছেন কিনা জিজ্ঞেস করা হবে বলে মানুষকে ধোকা দিচ্ছে। তাই মা-বোন আপনারা কেউ মোনাফেকী জামায়াতের ধোকায় পড়বেন না। ১২ তারিখে সারাদিন ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষ জয়ী হলে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেকার সমস্যা, নারীদের স্বাবলম্বী, শিক্ষা ও আইসিটিসহ সকল সেক্টরে উন্নয়ন করা হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের হাজার হাজার বিএনপিসহ সাধারন মানুষ নির্যাতিত হয়েছে। জেল খেটেছে। আমিও জেল খেটেছি। আমাকে ৯ বছর সাজা দেয়া হয়েছিল। বিদেশে একা জীবনযাপন করেছি। একা জীবনযাপন করা কতো কস্ট তা যারা পালিয়ে থাকে তারাই বোঝে। তাই সকলকে ঐকবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে হবে। গনসংযোগকালে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফৌরদৌস রহমান, সাবেক সাধারন সম্পাদক উত্থান সেখ, জেলা জজকোর্টের পিপি এ্যাড. রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By