বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%87%E0%A6%86%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ বাহিদি।

শুক্রবার (১০ জুলাই) আইআরজিসির মুখপত্র সেপাহ নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, খামেনিকে হত্যার ঘটনা ইতিহাসের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না এবং এর জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

বাহিদি বলেন, “ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে।”

তিনি আরও বলেন, “আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুরা জেনে রাখুক, এই ঐশী নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা নামিয়ে আনতে পারবে না।”

আইআরজিসি প্রধানের ভাষায়, “শহীদদের রক্তের প্রতিশোধ এবং হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ ও কখনো বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় চার মাস আগে খামেনি ও তার পরিবারের চার সদস্য নিহত হন বলে ইরান দাবি করে। এরপর থেকেই তেহরান ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে।

সূত্র: আল জাজিরা



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By