রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (র)’ র বিদায় ও জানাজার অনুষ্ঠানে অংশ নিতে ইরানে পৌঁছেছেন।
রুশ নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বিশেষ দূত হিসেবে ইসলামি বিপ্লবের শহীদ নেতার বিদায় ও জানাজার অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে ইরানে পৌঁছেছেন।
ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এই রুশ কর্মকর্তাকে স্বাগত জানান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুন নাসের হেম্মাতি।
রাশিয়া থেকে মুসলিম আলেম সমাজের শীর্ষস্থানীয় কয়েকজন প্রতিনিধি ও বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব এরই মধ্যে আজ সকালে তেহরানের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কেন্দ্র বা গ্র্যান্ড মুসাল্লাহ তথা মুসাল্লায়ে ইমাম খোমেনী (র)’র কেন্দ্রীয় হলে রক্ষিত শহীদ ইমাম খামেনেয়ীর (র) ও তার পরিবারের কয়েকজন সদস্যের লাশ-এর সামনে দোয়া পাঠ ও সম্মান প্রদর্শনে অংশ নিয়েছেন।
সূত্র-পার্স টুডে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);