মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

‘খামেনির জন্য নয়, ৪০ হাজার নিহত ইরানির জন্য শোক করছে দেশ’

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AA%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87

নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির দাবি—তেহরানে যা দেখা যাচ্ছে, তা জাতীয় শোক নয়; বরং ক্ষোভের বহিঃপ্রকাশ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের উপস্থিতির মধ্যেই ভিন্ন সুর তুলেছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার দাবি, ইরানের মানুষ খামেনির মৃত্যুতে শোক করছে না; বরং তার শাসনামলে নিহত হাজারো মানুষের জন্য শোক ও ক্ষোভ প্রকাশ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাহলভি লেখেন, “স্বৈরশাসক আলি খামেনির মৃত্যুতে ইরান শোক করছে না।”

তিনি দাবি করেন, ইরানের মানুষ শোক করছে ৮ ও ৯ জানুয়ারির দমন-পীড়নসহ বিভিন্ন অভিযানে খামেনি, মোহাম্মদ বাকের গালিবাফ এবং বর্তমান শাসকগোষ্ঠীর হাতে নিহত ৪০ হাজারেরও বেশি ইরানি ছেলে-মেয়ের জন্য।

পাহলভির ভাষ্য অনুযায়ী, তেহরানে যে বিশাল আয়োজন দেখা যাচ্ছে, সেটি প্রকৃত অর্থে জাতীয় শোক নয়; বরং জনগণের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এই কর্মসূচির আয়োজন করা হলেও বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের শীর্ষ নেতা এতে অংশ নেননি।

তিনি আরও বলেন, “আজ তেহরানে যা দেখা যাচ্ছে, তা শোক নয়, ন্যায়বিচারের দাবিতে জমে থাকা ক্ষোভ। এই ক্ষোভ এবং ইরানি জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধই শেষ পর্যন্ত বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাবে।”

রেজা পাহলভি দীর্ঘদিন ধরেই ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের কট্টর সমালোচক। নির্বাসনে বসবাসরত এই সাবেক যুবরাজ বিভিন্ন সময় আন্তর্জাতিক মহলের প্রতি ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

অন্যদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারাও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং শোক মিছিল দেখা গেছে।

তবে খামেনির জানাজাকে ঘিরে জনসমাগমের ব্যাখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। সরকার এটিকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরলেও, বিরোধী নেতারা এটিকে রাষ্ট্রীয় আয়োজনে সংগঠিত সমাবেশ এবং রাজনৈতিক প্রচারণার অংশ বলে দাবি করছেন।

সূত্র: এক্স পোস্ট, আন্তর্জাতিক গণমাধ্যম



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By