রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ক্লাব মালিক হলেন মেসি, কিনলেন স্প্যানিশ ক্লাব

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার নতুন ভূমিকায়, হলেন ক্লাব মালিক। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফুটবল ক্লাব কর্নেইয়া অধিগ্রহণ করেছেন তিনি। বর্তমানে ক্লাবটি স্প্যানিশ ফুটবলের পঞ্চম বিভাগে খেলছে।

ক্লাব কর্তৃপক্ষ নিজেই এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা গ্রহণ সম্পন্ন করেছেন।

কর্নেইয়া এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপ কাতালোনিয়া ও বার্সেলোনা-এর সঙ্গে মেসির গভীর সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং স্থানীয় প্রতিভা বিকাশে তার অঙ্গীকারকে নতুন মাত্রা দেবে।

৩৮ বছর বয়সী মেসি ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে আসেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেকের পর ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। বার্সেলোনার হয়ে তিনি চারবার চ্যাম্পিয়নস লিগ ও দশবার লা লিগা শিরোপা জিতেছেন।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে তিনি পিএসজি-তে যোগ দেন এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি-তে পাড়ি জমান।

কর্নেইয়া জানিয়েছে, মেসির আগমন ক্লাবটির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ক্লাবের খেলাধুলা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং তরুণ প্রতিভায় বিনিয়োগ বাড়ানো হবে।

উল্লেখ্য, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো-ও সম্প্রতি স্পেনের একটি ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন। বর্তমানে আল-নাসর-এ খেলা রোনালদো এ বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ ক্লাব আলমেরিয়া-এর ২৫ শতাংশ মালিকানা কিনে নেন।

এর মাধ্যমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল তারকাই এখন স্পেনের ভিন্ন দুটি ক্লাবের মালিক হিসেবে নতুন এক অধ্যায় শুরু করলেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By