মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টার তীব্র নিন্দা দুলুর

সীমু দা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%81%E0%A6%B0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর শহরের উপশহর মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ৫৯ নাটোর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, কোনো সাধারণ নাগরিকের পক্ষে ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশ করা কখনোই বৈধ নয়। বৈধ বা অবৈধ—কোনো ধরনের অস্ত্র নিয়ে সেখানে ঢোকার সুযোগ নেই। অথচ একজন প্রার্থী সেই চেষ্টা করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চায়, তারা ক্ষমতায় গেলে কী ধরনের আচরণ করতে পারে তা সহজেই অনুমেয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকি।

দুলু বলেন, সেনাবাহিনী দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা তাদের নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নির্বাচনী কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাসিম খান, শহিদুল্লাহ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারফুল ইসলাম সৃজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By