শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

ক্যানসার চিকিৎসায় ৬টি লিনাক মেশিন কিনছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের দেশে স্তন ক্যানসারসহ বিভিন্ন ক্যানসারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে আমাদেরকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। 

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে  ‘স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে নূরজাহান বেগম বলেন, ‘‘আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪ জেলায় ক্যানসার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যানসার কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।’’

উপদেষ্টা বলেন, ‘‘ক্যানসার চিকিৎসার জন্য লিনাক মেশিন খুবই প্রয়োজনীয়। বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে  আরও ছয়টি লিনাক মেশিন কেনার ব্যবস্থা নিয়েছে।’’ আগামী কয়েক মাসের মধ্যে মেশিনগুলো দেশে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন

স্তন ক্যানসার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা  অব্যাহত রাখবে।’’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘‘স্তন ক্যানসার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য আমাদেরকে লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করতে হবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দেখা গেছে, ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যানসার হতে পারে। তাই বয়সের দিকে না তাকিয়ে, কোনও ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।’’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By