সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

কেরানীগঞ্জে যুবদল নেতার উপর হামলার ঘটনায় জামায়েত সম্পৃক্ত নয়

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ যুবদল নেতা আরিফুজ্জামান কামালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়েত ইসলামীকে দোষারোপ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ৩ আসনের জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাজার এলাকায় জামায়েত ইসলামীর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা-৩ আসনের জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।

তিনি জানান, আরিফুজ্জামান কামালের উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এই বর্বররিচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তথ্য প্রমাণ ছাড়াই অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আহত কামাল সম্পর্কে আমার মামাতো ভাই এবং সে আমার ছাত্র ছিল।

তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ঘোষণা করছি এই ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন স্তরের নেতা কর্মীর ন্যূনতম কোন সম্পৃক্ততা নেই। একটি মহল প্রকৃত দোষীদের আড়াল করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে ,প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

উল্লেখ্য: শুক্রবার রাত দশটার দিকে ইকুরিয়া জমিদার বাড়ি এলাকায় যুবদল নেতা আরিফুজ্জামান কামালকে কে বা কারা কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By