মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%95%E0%A7%87 %E0%A7%A9 %E0%A7%A6 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

বিশ্বকাপে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের সুফল মাঠের বাইরেও পেয়েছে ফ্রান্স। নকআউট পর্বে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর ফিফার সর্বশেষ লাইভ র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে দিদিয়ের দেশমের দল। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে।

হালনাগাদ র‌্যাঙ্কিং অনুযায়ী, ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৯০৭.৪০ পয়েন্ট। ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্পেন।

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের অবস্থান ছিল তৃতীয়। তখন তাদের রেটিং ছিল ১৮৬৯.৪৩ পয়েন্ট। গ্রুপ পর্বে টানা তিনটি জয় এবং শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে হারিয়ে তারা অতিরিক্ত ৯.৪ রেটিং পয়েন্ট অর্জন করে। এতে মোট পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯১৬.২৪, যা তাদের আবারও শীর্ষে ফিরিয়ে আনে।

অন্যদিকে বিশ্বকাপ শুরু করেছিল র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে তাদের রেটিং ছিল ১৮৭৪.৮১ পয়েন্ট। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেলেও এখনও শেষ ৩২-এর ম্যাচ না খেলায় নতুন কোনো রেটিং যোগ হয়নি। ফলে ফ্রান্সের অতিরিক্ত পয়েন্ট অর্জনের কারণে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে।

আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও সঙ্গে সঙ্গেই শীর্ষস্থান পুনরুদ্ধার করা সহজ হবে না। কারণ ফিফার রেটিং পদ্ধতিতে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং প্রত্যাশিত ফলাফলের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় থেকে রেটিং পয়েন্টও তুলনামূলক কম যোগ হয়।

বিশ্বকাপের আগে পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ফ্রান্স। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা তৃতীয় স্থানে নেমে যায়। সেই সুযোগে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা, আর দ্বিতীয় স্থানে ছিল স্পেন। বিশ্বকাপে টানা জয়ের ধারায় হারানো সিংহাসন পুনরুদ্ধার করল ফরাসিরা।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। ১৮৪০.৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে পঞ্চম স্থানে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে ১৯.৭৩ রেটিং পয়েন্ট যোগ করেছে সেলেসাওরা। তাদের মোট পয়েন্ট এখন ১৮০৪.৯২।

এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো এখন ষষ্ঠ এবং নেদারল্যান্ডস সপ্তম স্থানে রয়েছে। যদিও শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে পর্তুগাল।

সবচেয়ে বড় অগ্রগতি করেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। চার ধাপ এগিয়ে তারা এখন নবম স্থানে রয়েছে। দশম স্থানে আছে বেলজিয়াম।

ফিফার বর্তমান রেটিং ব্যবস্থা আগের তুলনায় আরও গতিশীল। ২০২৬ সালের মার্চ থেকে ম্যাচ চলাকালীন প্রতিটি গোলের পরই রিয়েল-টাইমে রেটিং হালনাগাদ হচ্ছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ আগের মতোই ১৮১তম স্থানে রয়েছে।

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের ইতিহাসের একটি ব্যতিক্রমী পরিসংখ্যানও নতুন করে আলোচনায় এসেছে। এখন পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই ইতিহাস বদলাবে কি না, তার উত্তর মিলবে টুর্নামেন্টের বাকি পথ শেষে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০

১. ফ্রান্স — ১৯১৬.২৪ পয়েন্ট
২. আর্জেন্টিনা — ১৯০৭.৪০ পয়েন্ট
৩. স্পেন — ১৮৭৯.৫৮ পয়েন্ট
৪. ইংল্যান্ড — ১৮৪০.৪৬ পয়েন্ট
৫. ব্রাজিল — ১৮০৪.৯২ পয়েন্ট
৬. মরক্কো — ১৭৮৮.৮৬ পয়েন্ট
৭. নেদারল্যান্ডস — ১৭৭৫.৫৪ পয়েন্ট
৮. পর্তুগাল — ১৭৬৪.৮৬ পয়েন্ট
৯. মেক্সিকো — ১৭৫৪.৩০ পয়েন্ট
১০. বেলজিয়াম — ১৭৩৫.৪১ পয়েন্ট



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By