মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কেপ ভার্দের বিপক্ষে মেসি কতক্ষণ খেলবেন, বললেন না স্কালোনি

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%87%E0%A6%AA %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%95%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF

শুরুর একাদশে লিওনেল মেসির ফেরা প্রায় নিশ্চিত। তবে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক কতক্ষণ মাঠে থাকবেন, সে বিষয়ে এখনই কিছু বলতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, ম্যাচের গতি প্রকৃতি এবং মেসির শারীরিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় টুর্নামেন্টের অন্যতম চমক কেইপ ভার্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

জর্ডানের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ৩৯ বছর বয়সী মেসি। এবার তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি পুরো ম্যাচ খেলবেন নাকি নির্দিষ্ট সময় পর্যন্ত খেলবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। যদিও এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে চাননি স্কালোনি।

তিনি বলেন, আমার মনে হয় না, এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার কোনো অর্থ আছে। আমি জানি না ম্যাচ কীভাবে এগোবে কিংবা সে নিজে কেমন অনুভব করবে। সে খুব ভালো খেলছে। আশা করি সবকিছু ভালোভাবেই এগোবে। তবে সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং সে তখন কেমন অনুভব করছে, তার ওপর।

এবারের আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনা করেছে আট গোল, যার ছয়টিই এসেছে মেসির পা থেকে। দল কি অতিরিক্তভাবে অধিনায়কের ওপর নির্ভরশীল এমন প্রশ্নও উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, সে যা করে, সেটাই বেশি চোখে পড়ে। তবে আমাদের দলে আরও স্ট্রাইকার রয়েছে। আমরা নিয়মিত সুযোগ তৈরি করি। লিও শুধু অসাধারণ একজন ফুটবলারই নয়, একজন দুর্দান্ত গোলদাতাও। তার সঙ্গে জুলিয়ান আলভারেজ  কিংবা লাউতারো মার্তিনেস যেই খেলুক না কেন, আমরা চাই সবাই যেন গোল করার সুযোগ পায়।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By