মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কৃষি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:১৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

কক্সবাজারে এক পথসভায় কৃষক ও সাধারণ মানুষের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য এবং সেই লক্ষ্যেই সরকার কৃষকের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে খালখনন কর্মসূচি শুরু করা হয়েছে, যাতে কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় উন্নতি হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনের আগে কৃষকদের জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে বীজ ও কীটনাশক কেনার জন্য এই সুবিধা দেওয়া হবে।

নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন নিয়েও বক্তব্য দেন তিনি। তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যার বড় অংশ নারী এবং তাদের স্বাবলম্বী করতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ বাড়ানো হয়েছে এবং ভালো ফলাফল করলে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরের অংশ হিসেবে তিনি পাতলী খাল পুনঃখননের পর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শহিদ ওয়াসীমের কবর জিয়ারত, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শেষ পর্যায়ে তিনি কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

দিনের কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। সফর ঘিরে কক্সবাজারজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By