মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:০২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমান দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি হাতে নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

শুক্রবার পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার নতুন কনফারেন্স হল রুমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ, বৃক্ষরোপণ ও কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন।

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাসেদ মিয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন শামীম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহউদ্দিন, শারমিন আক্তার, কৃষি-কৃষাণীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল-সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ, বাস্তবায়ন ও উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে রোপা আউশ ধান, গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By