কুমিল্লায় ৬০ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। মঙ্গলবার ভোরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর এলাকা থেকে উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার (৫ মে) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আনন্দপুর বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার নানকড়া নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য- ৬০,৩৫,০০০/- (ষাট লক্ষ পয়ঁত্রিশ হাজার) টাকা।
এ ব্যাপারে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);