মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০১ জন

সীমু দা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A7%E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A7 %E0%A6%9C%E0%A6%A8

কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে দীর্ঘ প্রক্রিয়া শেষে বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ পেয়েছেন কুমিল্লার ১০১ জন তরুণ-তরুণী।

গতকাল কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে জানায়, সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়ার অভিজ্ঞতা তাদের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

পুলিশ সুপার জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে শুরু থেকেই শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই শেষে কুমিল্লা জেলার যোগ্য প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরবর্তীতে নতুন ডিজিটাল প্রযুক্তি “ফেইস ডিটেকশন” ব্যবস্থার মাধ্যমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪১ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে ১১২ জন প্রার্থী কৃতকার্য হন। তাদের মধ্য থেকে মেধাক্রম ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চূড়ান্তভাবে ১০১ জনকে নির্বাচিত করা হয়। এছাড়া আরও ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, বাংলাদেশ পুলিশে যোগদান শুধু একটি চাকরি নয়, এটি মানুষের সেবা করার একটি মহান দায়িত্ব।

তিনি নবনিযুক্তদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By