গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল। এছাড়াও বক্তব্য দেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইন, এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশের চলমান জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কান্দিপাড়, মনোহরপুর, রাজগঞ্জমোড়, মোগলটুলি হয়ে কেন্দ্রীয় ঈদগাহ গিয়ে শেষ হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);