মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কুমিল্লায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ, ভাঙচুর-লুটপাট

সীমু দা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

কুমিল্লার লাকসাম উপজেলায় দুবাই প্রবাসীর বাড়ি থেকে ফিল্মি কায়দায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ১৮ লক্ষ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় অপহরণকারীরা এবং ওই বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা কুসুম বেগম লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দিবাগত রাত ১২ টায় লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হালা খোলা গ্রামে এই অপহরণের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা মাসুদ (৩২) দীর্ঘদিন ধরে তাহমিনা আক্তার স্মৃতি (১৬) নামের ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে এর আগেও একটি অপহরণ মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি পরিবারের। স্মৃতির পিতা দুবাই প্রবাসী আলম মিয়া জানান, বিগত পাঁচ মাস আগে মাসুদ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমি আইনের শরণাপন্ন হলে পুলিশ ১৫ দিন পর আমার মেয়েকে উদ্ধার করে আদালতে হাজির করে। আদালত আমার মেয়েকে আমার কাছে হস্তান্তর করে, আর অপহরণকারী মাসুদকে জেলে পাঠান। গত দশদিন আগে মাসুদ জেল থেকে বের হয়ে লাকসামে এসে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে গতকাল আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমার ঘরের দরজার লক ভেঙ্গে প্রায় ১৮ লক্ষ টাকা ও ৩৫ ভরি স্বর্ণ লুট করে এবং আমার মেয়েকে জোর করে নিয়ে যায়। আমি ৯৯৯ তে কল দিলে পুলিশ আসে। তারা পুলিশের সামনে আমার বাড়িঘর লুট করে ও আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। প্রভাবশালী মহলের সহযোগিতায় আমার পরিবারের সাথে এমন ঘটনা ঘটলো। আমি এর বিচার চাই। আশা করি প্রশাসন আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে দিবে।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন নাহার লাইলী জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই তারা মেয়েকে নিয়ে গেছে। আমাদের সামনে কিছু ঘটেনি। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছি। পুলিশ এর আগে ওই মেয়েকে একবার উদ্ধার করে দিয়েছে। শুনেছি ওই ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক । মেয়েটির উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By