বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

কুমিল্লায় পুকুর থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

কুমিল্লায় পুকুর থেকে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির দুধ মিয়া ভূঁইয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে বের হন ওহেদ ভূঁইয়া। এরপর রাতে আর বাড়ি ফেরেননি এবং স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে সেটি ওহেদ ভূঁইয়ার গলাকাটা লাশ বলে শনাক্ত করা হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রীর দাবি, তার স্বামী কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় ইরি ধানের সেচ স্কিম (সেচ প্রকল্প) পরিচালনা করে আসছিলেন। এই সেচ স্কিমের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে এলাকার কিছু মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবার।

এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By