শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

কুমিল্লায় গত ৫ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

কুমিল্লায় চলতি বছরের গত ৫ মাসে (মে মাস পর্যন্ত) এইডসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই সমকামী-পুরুষ যৌনকর্মী।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টার সূত্রে এ তথ্য মিলেছে। পরিসংখ্যান বলছে, সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত কুমেকে ৬ হাজার ৬৪৬টি এইচআইভি টেস্টে ২৭৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪০ জন টিবিতেও আক্রান্ত। বর্তমানে চিকিৎসা নিতে থাকা রোগীর সংখ্যা ৬১৫ জন। ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত মোট ৪৬ জন মারা গেছেন। চিকিৎসা ছেড়ে দিয়েছেন ১৩ জন।

সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ার চিত্র পাওয়া যায় কুমিল্লা এআরটি-র পরিসংখ্যানে। ২০১৯ সালে ২২৬টি পরীক্ষায় ১৫টি পজিটিভ, ২০২০ সালে ৩১১টি পরীক্ষায় ৮টি পজিটিভ, ২০২১ সালে ৪৯৮টি পরীক্ষায় ১৪টি পজিটিভ, ২০২২ সালে ৭৮৬টি পরীক্ষায় ২১টি পজিটিভ, ২০২৩ সালে ১২৩০টি পরীক্ষায় ৪৮ জন পজিটিভ, ২০২৪ সালে ১৪৮১টি পরীক্ষায় ৫৮ জন পজিটিভ, ২০২৫ সালে ১৪৪২টি পরীক্ষায় ৭২টি পজিটিভ এবং ২০২৬ সালের ৫ মাসেই ৬৭২টি পরীক্ষায় ৩৭টি পজিটিভ শনাক্ত হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টার সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি সংক্রমিত রোগী চিকিৎসা নিচ্ছেন। কুমেক এআরটি সেন্টারে চলতি বছর ৬৭২ জনের স্যাম্পল পরীক্ষায় ৩৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন টিবি ও এইচআইভি দুটিতেই আক্রান্ত। যারা আক্রান্ত বা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ যৌনকর্মী, ১৮ জন পুরুষ-পুরুষ (সমকামী) যৌন সম্পর্কিত, ৩ জন সংক্রমিত হয়েছেন বিবাহিত সম্পর্ক থেকে এবং ২ জন বিদেশে থাকা অবস্থায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে আরও আছেন নারী যৌন কর্মী দ্বারা ১ জন এবং দুইজন সাধারণ মানুষ। বাকি ৬ জন আক্রান্তের অধিকাংশও সমকামী। গত দুই মাসে তারা শনাক্ত হয়েছেন। তথ্যভান্ডারে এখনো তাদের প্রকৃতি প্রকাশ করা হয়নি। নিয়মানুযায়ী সবারই নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

সেন্টারটির কাউন্সিলর কাম অ্যাডমিন মো. আরিফ হাসান জানান, সর্বশেষ মে মাসের ২৫ তারিখ মারা যান ২১ বছর বয়সী এক বিবাহিত যুবক। ১৩ মে মারা যান ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে মারা যান ৩৫ বছর বয়সী একজন। তারা তিনজনই কুমিল্লা জেলার বাসিন্দা।

তিনি জানান, এ নিয়ে ২০২৬ সালে কুমিল্লা জেলায় মোট সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারি মাসে ২ জন, মার্চ মাসে ১ জন, এপ্রিল মাসে ১ জন ও মে মাসে ৩ জন মারা যান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By