মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কুড়িগ্রাম-১ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত প্রার্থী আনোয়ারুল 

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0 %E0%A6%9A%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার-প্রচারণায় গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন তিনি।

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া ১১ দলীয় জোটের নেতা কর্মীরা। এ লক্ষ্যে জোট কর্মীরা সকাল থেকে মধ্যে রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিজয় নিশ্চিত করতে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ জামায়াত ইসলামী ও তার জোট।

সোমবার (২৬ জানুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চাচ্ছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামসহ জোট কর্মীরা। বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা সদরের থানা রোডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। সন্ধ্যায় শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে পথসভা, রাত ৮ টায় তিলাই ইউনিয়নের ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মাঠে জনসভা, রাত ৯ টায় পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারে জনসভা ও রাত ১০ টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পথসভায় অংশ গ্রহণ করেন। এর আগে তিনি সদর উপজেলার খৈবর মোড়ে আলোচনা সভা, বলদিয়া বাজার, কাশিম বাজার ও সাধু মোড়ে পথসভা করেন। প্রতিটি পথ ও জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

গণসংযোগের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে। কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদের উপর একটি সেতু এবং সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মাঝামাঝি একটি ৩০ শষ‍্যার হাসপাতাল করার আশ্বাস দেন তিনি। এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও অফিস উদ্বোধন কালে সঙ্গে ছিলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, এনসিপির উপজেলার মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ সহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By