সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

কী আছে বরফের নিচে, এবার আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

অ্যান্টার্কটিকার বিশাল বরফস্তরের নিচে লুকিয়ে থাকা ভূখণ্ডের চিত্র এবার আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে উঠে এসেছে নতুন একটি মানচিত্রে। স্যাটেলাইট ডেটা ও মহাদেশজুড়ে গ্লেশিয়ারের গতিবিধি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই মানচিত্র তৈরি করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সংগৃহীত তথ্যের ভিত্তিতে গবেষকরা বরফের নিচের পৃষ্ঠের সম্ভাব্য গঠন অনুমান করেছেন। এতে হাজার হাজার বছর পুরোনো অজানা পাহাড়, ঢেউয়ের মতো ভূ-আকৃতি এবং একাধিক লুকানো পর্বতমালা আগের যেকোনো মানচিত্রের তুলনায় অনেক বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

যদিও মানচিত্রটি সম্পূর্ণ নির্ভুল নয় এবং এতে কিছু অনিশ্চয়তা রয়েছে, তবে বিজ্ঞানীদের মতে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রেক্ষাপটে অ্যান্টার্কটিকা কীভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে তা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরফের গলন ও পরিবর্তন বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সরাসরি প্রভাব ফেলতে পারে বলে এই গবেষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে সাবগ্লেশিয়াল টপোগ্রাফি মানচিত্রায়নের জন্য মূলত ভূমি-ভিত্তিক বা আকাশপথে রাডার জরিপের ওপর নির্ভর করা হতো। তবে কিছু এলাকায় বরফের পুরুত্ব তিন মাইল পর্যন্ত হওয়ায় এসব জরিপ নির্দিষ্ট ফ্লাইটপাথ বা সীমিত ট্র্যাকের মধ্যেই আটকে থাকত।

ইউনিভার্সিটি অব এডিনবার্গের অধ্যাপক রবার্ট বিংহাম বলেন, পুরো অ্যান্টার্কটিকার ভূখণ্ড একসঙ্গে দেখার সুযোগ পাওয়া সত্যিই উত্তেজনাপূর্ণ ও বিস্ময়কর। তিনি আরও বলেন, এটি অনেকটা স্কটিশ হাইল্যান্ডস বা ইউরোপীয় আলপস পাহাড় বরফে ঢাকা অবস্থায় দেখার মতো।

বিজ্ঞানীদের আশা, এই নতুন মানচিত্র ভবিষ্যতে জলবায়ু গবেষণা ও সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন পূর্বাভাসে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By