বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

কি ছিল শিক্ষামন্ত্রীর ভাইরাল অডিওতে, দুঃখ প্রকাশ

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে করা ভাইরাল মন্তব্যের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

মন্ত্রীর এ বক্তব্যের পর উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, বন্যা পরিস্থিতির মধ্যে কেন এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্যার কারণে আগে থেকেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার ৬৪ জেলার এসপি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনও, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, “বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আবহাওয়া অনুকূলে থাকবে। কিন্তু সকালে উঠে দেখি কুমিল্লা সরকারি কলেজের মাঠ পানিতে তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।”

মন্ত্রী আরও জানান, কুমিল্লা মহিলা কলেজে এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ার ঘটনায় তাকে শুকনো পোশাকের ব্যবস্থা করে এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয় এবং অতিরিক্ত সময়ও দেওয়া হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল থাকার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রস্তুতের কাজ দুই বছর আগে শুরু হয়েছিল এবং এটি বর্তমান সরকারের আমলের নয়। তবে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি শনাক্ত হওয়ার পর পরীক্ষার্থীদের ওই দুটি প্রশ্নের জন্য পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বন্যার মধ্যে পরীক্ষা নেওয়া নিয়ে সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি অডিও-ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক পরীক্ষার্থীর সঙ্গে ফোনালাপে তাকে বলতে শোনা যায়, “ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।” এই মন্তব্য ঘিরেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By