সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে শিশুসহ আহত ২০

সীমু দা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A8%E0%A7%A6

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী ফাল্গুনী পাম্প সংলগ্ন আকন্দ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীরামদী এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে পড়ে এক স্কুলছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের জমিতে উল্টে পড়ে। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

আহতদের মধ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকার কবির (২৬), বত্রিশ এলাকার পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরীয়তপুরের সাড়ে ৩ বছর বয়সী আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকার ইকরা (১৩)-কে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে মোট ১০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশু আনাহিতাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং সম্রাটকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By