নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম উপজেলার কিশোরগঞ্জ প্রধান বাজার ঘুরে দেখেন। এমপিদ্বয় প্রধান বাজারের সকল ব্যবসায়ীকে আশ্বাস্ত করেন যে, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিত বাজার ও উপজেলাকে রুপ দেয়া হবে।
এসময় ব্যবসায়ীরা তাদের সাথে একমত হয়ে দ্রুত পরিকল্পিত বাজার নির্মাণের দাবী জানান। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ দুজন সাংসদ উপজেলার যানজট নিরসন, রাস্তার উপরে দোকান, দোকানের চালা স্থাপন ও প্রধান বাজার ঘুরে ঘুরে দেখেন। এসময় সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সাধারণ মানুষজনদের চলাচলে অসুবিধা করা যাবে না। আমরা কিশোরগঞ্জ বাজারকে আধুনিক বাজারে রুপ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি।
এদিকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম জানান, পরিকল্পনা করে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আধুনিক ও মডেল বাজারসহ কিশোরগঞ্জ উপজেলাকে পরিকল্পিত উপজেলায় রুপ দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারি সেক্রেটারি শিব্বির আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ, আনসার সদস্যগণ, ইউপি সচিব, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপিদ্বয় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ওসি লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারি সেক্রেটারি শিব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে সকালে উপজেলা পরিষদ হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক মাহমুদ শরীফ, আলী আকবর, হেদায়েত হোসেন, জেসমিন আকতার, হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ, দীনেশ চন্দ্র প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারি সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসারগণ, ১৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী। সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকসহ সকল অংশীজনকে সহযোগিতা ও বাস্তবায়নে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);