শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

কাবায় আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রশংসায় নিরাপত্তারক্ষী

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন মসজিদ থেকে এক আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রসংশায় ভাসছেন নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদ। গত বৃহস্পতিবার কাবায় আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তখন নিচে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন রায়ান। 

ওই ব্যক্তি যখন মসজিদ থেকে লাফ দেন তখন তাকে ধরে ফেলার চেষ্টা করেন রায়ান। এতে তিনি আহত হন। ওই সময় আত্মহত্যা চেষ্টাকারী ও তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই নিরাপত্তারক্ষীকে দেখতে গতকাল হাসপাতালে যান সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ। সেখানে তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সামাজিকমাধ্যম এক্সে ওই ব্যক্তিকে বাঁচানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, লাফ দেওয়া ব্যক্তিকে ধরার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী রায়ানও মাটিতে পড়ে গেছেন। যদি তিনি তার হাত দিয়ে তাকে না আটকাতেন তাহলে ওই ব্যক্তি সেখানেই হয়ত মারা যেতেন। তাকে হাসপাতালে নেওয়া হলেও; তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। 

এদিকে আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক এবং তার অবস্থা কেমন আছে এর কিছুই আর জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান। সেখানে সবসময় বিশেষ নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে থাকেন।

২০১৭ সালে এক সৌদির নাগরিক কাবায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে ঠেকিয়ে দেয়।

শুধুমাত্র ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন। এছাড়া ২০২৪ সালেও এক ব্যক্তি লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেন। 

সূত্র: আরব নিউজ



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By