শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘কাবাডি খেলে ভবিষ্যৎ কি, ভারতে খেলোয়াড়রা কোটি কোটি টাকা পাচ্ছে’

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন

মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরুতে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল থাইল্যান্ড। সময় গড়াতে বাংলাদেশ নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে। নারী কাবাডি বিশ্বকাপে শেষ পর্যন্ত জয় নিয়ে সেমিফাইনালে উঠে প্রথমবারের মতো পদক নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এমন সাফল্যের পর কোচ ও খেলোয়াড়রা কাবাডির দিকে বাড়তি মনোযোগ দেওয়ার আহবান জানিয়েছেন।

ম্যাচ শেষ হতেই শুরু হয় বৃষ্টি-রুপালিদের আনন্দ-উৎসব। একজন এসে তাদের হাতে লাল-সবুজ পতাকাও ধরিয়ে দেন। সেটা নিয়ে কোর্টের চারদিকে ল্যাপ অব অনারও দিতে দেখা গেলো।  উৎসবমুখর দিনে বাংলাদেশের কোচ আরদুজ্জামান মুন্সি জানালেন,‘আমরা এশিয়ান গেমস ও তার আগে ইরানে নারীদের যে টুর্নামেন্ট হয়েছে, সেখানে অংশ নিয়েছিলাম। কিন্তু আমাদের আসলে টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে যে কোনও মূল্যে একটা মেডেল খুব দরকার ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। মনে করি এখন পর্যন্ত আমরা সাকসেসফুল। তবে আমরা চেষ্টা করবো সামনে আরও ভালো করার জন্য।’ 

এরপরই জাতীয় দলের সাবেক খেলোয়াড় বার্তা দিলেন এভাবে,‘আমাদের হাতেগোনা কয়েকটা মেয়েই কাবাডি খেলে৷ তাই আমাদের পর্যাপ্ত প্লেয়ার নেই। পর্যাপ্ত প্লেয়ারের জন্য বিকেএসপিতে কাবাডির তেমন কোনও ব্যবস্থা নেই। বিকেএসপিতে মেয়েদের কাবাডির ব্যবস্থা করতে হবে। স্কুল লেভেল থেকে কাবাডি শুরু করতে হবে। এখন আমাদের মেয়েরা  কাবাডি খেলতে চায় না। কাবাডি খেলে ভবিষ্যৎ কি, ভারতে কাবাডি খেলে খেলোয়াড়রা কোটি কোটি টাকা পাচ্ছে। খেলাটাকে যদি আমরা পেশা হিসেবে নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাবাডি উঠে দাঁড়াবে না।’
 
রেইডার বৃষ্টি বিশ্বাস উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন,‘গ্রুপ চূড়ান্ত হওয়ার পর থেকেই আমাদের টার্গেট ছিল থাইল্যান্ড ম্যাচ। সামর্থ্যের সেরাটা দিয়ে থাইল্যান্ডকে হারানোর পরিকল্পনা ছিল। আমরা সেটা করতে পেরেছি। সবাই এক ইউনিট হয়ে কাজ করেছি বলে লক্ষ্য অর্জন করতে পেরেছি। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস ছিল জিতবো। পরের লক্ষ্য ফাইনাল খেলা। আমরা হাল ছাবো না, নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By