মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কাদের সিদ্দিকীর সঙ্গে সালাউদ্দিন আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%8E

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসা “সোনার বাংলা”-তে যান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। এ সময় সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুজন একে অপরের শারীরিক কুশলাদি বিনিময় সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সালাউদ্দিন আলমগীর রাসেল কাদের সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে জানান যে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন হতে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কাদের সিদ্দিকীর কাছে দোয়া চান। জবাবে কাদের সিদ্দিকী সালাউদ্দিন আলমগীর রাসেলকে শুভ কামনা জানান।

সাক্ষাতকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল সাংবাদিকদের বলেন, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের সাথে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমরা চাই একটি শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

উল্লেখ্য, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কাদের সিদ্দিকী এ আসন হতে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সব দলের অংশগ্রহণ না থাকার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By