মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কষ্ট করে একদিন ভোট দিন, পরবর্তী পাঁচ বছর আপনাদের সেবা করব: ড. মঈন

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE

বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তি বিএনপি। আপনারা একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিন। পরবর্তী ৫ বছর আপনাদের সেবা করব। আমরা আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগকে লীগের মতো হালুয়া রুটির রাজনীতি বিএনপি করে না, কোন দিন করবেও না।

বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। আওয়ামীলীগের মতো হালুয়া- রুটির রাজনীতির বিএনপি করে না। বিএনপি আর্দশের রাজনীতি করে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নরসিংদী -০২ (পলাশ) নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে মঈন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে মঈন খান কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By