বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

কলকাতায় আগুনে বাংলাদেশি সাংবাদিকের পরিবারসহ ৪ জন নিহত

সীমু দা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%AA %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), তিন বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।


নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি।


দেবাশীষের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য পরিবারটি ভারতে গিয়েছিল। প্রথমে চেন্নাই এবং পরে কলকাতায় অবস্থান করছিলেন তারা।


জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল শিখা ইনে আগুন লাগে। এতে দেবাশীষসহ তার পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।


দৈনিক ‘আজকের আলো’র সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ পরিবার নিয়ে ভারতে যান।


নিহতের স্বজনদের বাড়িতে গিয়ে শোকাবহ পরিস্থিতি দেখা গেছে। দেবাশীষের আট বছর বয়সী মেয়ে এবং তার বাবা-মা স্বজনদের সামনে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।


দেবাশীষের সাংবাদিক বন্ধু তৌহিদী হাসান জানান, গত ৩ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে পরিবার নিয়ে চেন্নাই যান দেবাশীষ। পরে সোমবার রাতে চেন্নাই থেকে বিমানে কলকাতায় আসেন তারা। বুধবারই তাদের কুষ্টিয়ায় ফেরার কথা ছিল। তার আগেই মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারান পরিবারের চার সদস্য।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By