মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কক্সবাজার সৈকতের আকাশে রহস্যময় আলোর রেখা, পর্যটকদের মধ্যে চাঞ্চল্য

সীমু দা
শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%88%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF

কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ দেখা মিলল রহস্যময় আলোর এক দীর্ঘ রেখার। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশ চিরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া ওই আলোকচ্ছটা দেখে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকতজুড়ে। কেউ মোবাইল ফোনে দৃশ্যটি ধারণে ব্যস্ত হয়ে পড়েন, কেউ আবার আতঙ্ক আর কৌতূহলে শুরু করেন নানা আলোচনা।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্টে অবস্থানরত পর্যটক ও স্থানীয়রা এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আকাশে দেখা যাওয়া আলোর রেখাটি দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্র বা রকেট উৎক্ষেপণের মতো ছিল।

সৈকতে উপস্থিত নুর মোহাম্মদ বলেন, ‘হঠাৎ করে এমন দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে অনেকটা ইরান-ইসরায়েল যুদ্ধের সময় টেলিভিশনে দেখা মিসাইলের মতো লাগছিল। পরে অবশ্য বুঝতে পারি, এটি কোনো ভিন্ন ধরনের ঘটনা। জীবনে প্রথমবার এমন আলোর রেখা দেখলাম।’

পরিবার নিয়ে সৈকতে বেড়াতে আসা পর্যটক সাইফুল ইসলাম বলেন, ‘কক্সবাজারে এসে এমন একটি দৃশ্যের সাক্ষী হবো, তা কখনো ভাবিনি। সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়ে সেটি দেখেছি। ভয়ের পাশাপাশি এক ধরনের বিস্ময়ও কাজ করছিল।’

রহস্যময় ওই আলোর উৎস সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনাটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বঙ্গোপসাগরে ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে ভারত। ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করা হয়।

যদিও কক্সবাজারের আকাশে দেখা যাওয়া আলোর রেখাটি ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সময় ও ভৌগোলিক অবস্থানের মিল থাকায় ঘটনাটি ঘিরে জনমনে কৌতূহল ও জল্পনা ক্রমেই বাড়ছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By