শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ওয়ারফেজের গল্প শোনাবেন টিপু

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

পথচলার চার দশক পেরিয়ে নতুন দশকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম রক ব্যান্ড ওয়ারফেজ। নব্বই দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের রীতিমত চমকে দিয়েছে ব্যান্ডটি। 

’৯১ সালে প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ দিয়ে নিজেদের পরিচয় জানান দেয় তারা। ‘বসে আছি’, ‘একটি ছেলে’, ‘বিচ্ছিন্ন আবেগ’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’সহ অ্যালবামের গানগুলো দারুণ সাড়া জাগায় শ্রোতাদের মাঝে। এরপর কেবলই সামনে চলা। অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো, মহারাজ অ্যালবামগুলো দিয়ে একটা বিরাট শ্রোতাগোষ্ঠী তৈরি করে তারা। 

হার্ডরক কিংবা হেভি মেটাল ঘরানায় এখনও দেশের সবচাইতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙা-গড়ার মধ্যে দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে ওয়ারফেজের নেপথ্যগল্প বলেছেন এই ড্রামার ব্যান্ডলিডার। 

কিভাবে ব্যান্ডটি তৈরি হয়েছে, কখন ইংরেজি থেকে বাংলা গানে আসলেন, বিভিন্ন অ্যালবাম এবং জনপ্রিয় গানগুলো সৃষ্টি, বারবার লাইনআপে পরিবর্তনসহ নব্বই দশকের রাজসিক পথচলার গল্প শোনা যাবে তার কাছ থেকে। 

১৫ নভেম্বর রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির প্রযোজক এস এম হুমায়ুন কবির। পুরো আয়োজনটির গ্রন্থনায় আছেন রিয়াদ শিমুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By