শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই, দেখবেন কোথায়

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আজ আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে পাকিস্তান শাহীন্সের। দোহায় শিরোপা নির্ধারণী ম্যাচটা শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও সনি টেন-১। 

বাংলাদেশকে প্রথমবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীর নেতৃত্বের দুর্দান্ত খেলছে বাংলাদেশ এ দল। আকবর যদিও জাতীয় দলে জায়গা করে নিতে এখনও লড়ছেন। কিন্তু তার বেশ কিছু সতীর্থ ইতোমধ্যে সেই পথ পার হয়ে জাতীয় দলের জার্সিতে লড়ছেন। এবার তার নেতৃত্বে ‘এ’ দল আরেকটি ট্রফির স্বপ্ন দেখছে। বিশেষ করে শুক্রবার টুর্নামেন্টের ফেভারিট ভারতকে রোমাঞ্চকর ম্যাচে হারানোর পর সেই পথে আরেক ধাপ এগিয়ে গেছে তারা।

যদিও কাজটা সহজ নয়। অপরাজিতভাবে ফাইনালে উঠেছে পাকিস্তানের ‘এ’ দল। ব্যাটার মাস সাদাকাত দারুণ ফর্মে আছেন। টুর্নামেন্টে তুলেছেন ২৩৫ রান,  যেখানে স্ট্রাইক রেট ছিল ১৮০ থেকেও বেশি। বামহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম নিয়েছেন সাত উইকেট। শিরোপা অভিযানে তাদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বড় ভরসা পেসার রিপন মন্ডল। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ভারতের বিপক্ষে সুপার ওভারের চাপ সামলে দারুণভাবে স্নায়ু পরীক্ষায় উতরে গেছেন। আজও বল হাতে তাকে ঘিরেই আশা বাংলাদেশ শিবিরে।

ব্যাট হাতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাবিবুর রহমান সোহান। তার সঙ্গে ছিলেন এসএম মেহরব। শেষ দিকে ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তাই ফাইনালে দারুণ কিছু করতে জিশান আলমসহ বাকিদেরও ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By