শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এমবাপ্পের জোড়ায় বিশ্বকাপের টিকিট কেটেছে ফ্রান্স

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মূল পর্বের টিকিট কেটেছে ফ্রান্স। জয়ের মূল কারিগর ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন তিনি। তাছাড়া লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকে ফ্রান্সের জার্সিতে করেছেন প্রথম গোল। 

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরেই আক্রমণ শাণাতে থাকে স্বাগতিকরা। মাইকেল ওলিস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। ৫৫ মিনিটে এমবাপ্পে ঠাণ্ডা মাথায় চিপ করে বল পাঠান মাঝ বরাবর। ডাইভ দিয়ে ভুল দিকে ছুটেছিলেন ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন।

এর ঠিক কিছুক্ষণ আগে পেনাল্টির দাবি করেছিল ইউক্রেনও। দায়োত উপামেকানোর চ্যালেঞ্জে পড়ে যান তাদের এক খেলোয়াড়। রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআরের ডাকে মনিটরে দেখে সিদ্ধান্ত বদলাননি তিনি।

এরপর দুইবার গোলের কাছে গিয়ে ব্যর্থ হন এমবাপ্পে। দমে যাননি ওলিস। ৭৬ মিনিটে তার দারুণ ফিনিশে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে থাকে ফ্রান্স।

শেষ দিকে ৮৩ মিনিটে খুব কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে এমবাপ্পে ছুঁয়ে ফেলেন আরেকটি মাইলফলক। এটি তার ক্যারিয়ারের ৪০০তম গোল। জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ৫৫। ওলিভিয়ে জিরুর রেকর্ড ৫৭ গোল থেকে আর দুটি পিছিয়ে তিনি।

ম্যাচের শেষ মিনিটগুলোতে এমবাপ্পে এবার নিজে না মেরে পাস বাড়িয়ে দিতে থাকেন সতীর্থ একিতিকেকে। ওই সুযোগে ৮৮ মিনিটে জালের দেখা পান এই তরুণ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By