জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমিয়ে আনার অংশ হিসেবে সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতো এমপিদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হবে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ-এর অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
এতদিন সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্ক বা কর ছাড়াই বিদেশ থেকে বিলাসবহুল গাড়ি আমদানির সুযোগ ভোগ করতেন। নতুন এই বিলে সেই বিশেষ সুবিধা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে সিদ্ধান্তকে স্বাগত জানান।
এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকারের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।
উল্লেখ্য, গত কয়েক দশক ধরে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে আসছিলেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে সমালোচনা তৈরি হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রথার অবসান হলো।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);