বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন প্রদানের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, দুই থেকে তিন দিনের মধ্যেই এ প্রস্তাব পাঠানো হতে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রস্তাবটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাউশি। সংস্থাটি জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই বেতন-ভাতা ছাড় করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। এরপর অনলাইন পদ্ধতিতে বিল দাখিল করে তা যাচাই-বাছাই করা হয়। সবশেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সর্বশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের একটি আধুনিক পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির ফলে বেতন প্রক্রিয়াকরণ আরো স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);