দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুল্লাহ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলার নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের পক্ষ থেকে আবেদন করার পর আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখে দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের কারণে নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মাসরেখা বানু চৌধুরী সীমাকেও দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার পক্ষ থেকেও আবেদন করার পর দলের সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতি আদেশও প্রত্যাহার করা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);