শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এবার ফেরার পালা…

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন

দিন কিংবা মাস নয়, বছরও বলা যায় না। টানা দুই বছর হলো পর্দায় নেই ঢাকাই সিনেমার ‘পরাণ’ বিদ্যা সিনহা মিম।

শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে, দুই বছর আগে। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি, যতটা দেখা গেছে ফেসবুকে স্থিরচিত্রে পারিবারিক আবহে। যেন দীর্ঘ এক অবকাশে বেরিয়ে পড়েছেন ঘোড়ায় চেপে! 

অবশেষে ভক্তদের জন্য এলো সুখবর। জানান দিলেন, এবার তার ফেরার পালা। লম্বা বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, নতুন বছরেই সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। চলছে তারই জোর প্রস্তুতি। ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন মিম। খবর মিলছে, নাম-পরিচয় প্রকাশ না করলেও এরই মধ্যে একটি বিশেষ সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। যদিও এ বিষয়ে এখনই টুঁ-শব্দটিও করতে রাজি নন মিম।

বললেন, ‘সময় হলে সব জানাবো।’

এটুকু স্পষ্ট করেছেন, দুই বছরে তার কোনও কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। বিদ্যা সিনহা মিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By